প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায় চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর রোগবালাই কম হওয়ায় উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক ধানের তুলনায় তিনগুণ পর্যন্ত আয় করছেন হলুদ চাষে।
