সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:২৬

শেয়ার করুনঃ
কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে মসলা জাতীয় ফসল মৌরি চাষে লাভের নতুন স্বপ্ন বুনছেন কৃষক জয় চন্দ্র দেব। সুগন্ধি ও ঔষধিগুণে সমৃদ্ধ এই ফসলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত তিনি।

সরেজমিনে দেখা গেছে, লাহারপুর গ্রামের মাঠজুড়ে এখন মৌরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে ভাসছে এর সুগন্ধ। স্থানীয়ভাবে এই ফসল কোথাও ‘গুয়ামুরি’, আবার কোথাও ‘মহুরি’ নামে পরিচিত। গাছ সাধারণত ২-৩ ফুট লম্বা হয় এবং এর ফুল ছাতার মতো আকৃতির, যা সাদা ও হলুদ রঙের হয়ে থাকে। পাতাগুলো মসৃণ ও পাখির পালকের মতো সরু।

চাষি জয় চন্দ্র দেব জানান, তিনি ২০ শতক জমিতে মৌরি চাষ করেছেন। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার টাকা খরচ হয়েছে এবং ফলন ভালো হলে প্রায় ৩০ হাজার টাকা বিক্রির আশা করছেন। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত কিছুটা ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা পাচ্ছেন বলেও জানান তিনি।

আরও

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৮০ শতাংশ লক্ষ্যমাত্রার জমিতে মৌরির আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফসল ভালো অবস্থায় রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টরে ১.১ থেকে ১.৩ মেট্রিক টন ফলন পাওয়া যেতে পারে।

মৌরি একটি উচ্চমূল্যের মসলা, যা দৈনন্দিন রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাঁচফোঁড়নের অন্যতম উপাদান হিসেবে এটি জনপ্রিয়। পাশাপাশি এতে রয়েছে পাচক, প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। মাছ-মাংসের তরকারি, আচার, পিঠা ও মিষ্টান্ন তৈরিতে এর ব্যবহার রয়েছে ব্যাপক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, “মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ১০ শতক করে মোট ৮০ শতক জমিতে ৮টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষকদের উন্নত বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে এবং দুই ব্যাচে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কৃষিবিদরা বলছেন, রবি মৌসুম মৌরি চাষের জন্য সবচেয়ে উপযোগী। এ সময় রোগবালাই কম হয় এবং উৎপাদনও বেশি পাওয়া যায়।

শ্রীমঙ্গলমৌরি_চাষকৃষকের_সাফল্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা
স্থানীয় কৃষকদের মতে, স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় মৌরি চাষ শ্রীমঙ্গলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। চা শিল্পের পাশাপাশি মসলা চাষ বাড়লে কৃষি অর্থনীতিতে বৈচিত্র্য আসবে এবং কৃষকের আয় বাড়বে বহুগুণে।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

হেমন্তের সোনাঝরা রোদে মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা ও কৃষকদের নিরলস পরিশ্রমে জেলায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ কম্বাইন হারভেস্টারের গর্জন আর কৃষকদের কাস্তে হাতে ধান কাটায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো এবং বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রচলিত ফসলের বাইরে আগাম জাতের সবজি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি ব্লকের মালদহ গ্রামের কৃষক রাজু মিয়া (৪০) মাত্র ২০ শতাংশ জমিতে আগাম জাতের ‘কেরালা শিম’ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। ২৭ অক্টোবরের আগে পাওয়া তথ্য অনুযায়ী, গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সরেজমিনে জানা গেছে, রাজু মিয়া তাঁর জমিতে ১৩৩টি শিমগাছ

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

সরকারি উদ্যোগে সৌরশক্তিচালিত সেচব্যবস্থা চালুর ফলে রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষির চিত্র বদলে যাচ্ছে। বিদ্যুৎবিহীন, খরাপ্রবণ ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সৌর সেচপাম্প স্থাপনের ফলে কৃষকদের সেচ ব্যয় প্রায় শূন্যের কোঠায় নেমেছে। একই সঙ্গে ফসলের নিবিড়তা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সেচ ব্যয় কমানো এবং পানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

সর্বশেষ সংবাদ

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’