প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১২:২৪

নোয়াখালীর রেলপথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
