শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

ভারতীয়দের জমিতে বাঙালিদের চাষাবাদ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ১:৪১

শেয়ার করুনঃ
ভারতীয়দের জমিতে বাঙালিদের চাষাবাদ !

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। এ জেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল। ৩টি উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার প্রায় ৬০ কিলোমিটার জায়গা জুড়ে ভারতীয় সীমান্ত রয়েছে। সীমান্তের পুরোটা অংশজুড়ে কাঁটাতারের বেড়া দুই দেশকে আলাদা করে রেখেছে।

দুই দেশের সীমান্তে কৃষি কাজেও কাঁটাতারের বেড়া বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এপার বাংলায় তথা বাংলাদেশ অংশে নোম্যান্সল্যান্ডে রয়ে গেছে ভারতীয় নাগরিকদের শত শত একর জমি। সেই জমি লিজ নিয়ে এখন চাষাবাদ করছেন সীমান্ত এলাকার বাংলাদেশী কৃষকেরা। 

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

মেহেরপুরের বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম ঘুরে জানা যায়, ওপারের তথা ভারতের নদীয়া জেলার অসংখ্য মানুষের শত শত একর জমি এখন রয়েছে সীমান্তের এপারে বাংলাদেশের মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর অংশে। তাই সীমান্ত পেরিয়ে চাষাবাদ ভারতীয়দের জন্য অসম্ভব হয়ে পড়ে। ফলস্বরূপ ভারতীয়রা এখন এসব জমি বাংলাদেশীদের নিকটে লিজ দিয়ে যাচ্ছেন। প্রতি বছর লিজের টাকা নিয়ে ভারতীয়রা এসব জমি বাংলাদেশীদের আবাদ করতে দিচ্ছে বলে জানান সীমান্তের কৃষকেরা।

 ভারতীয়রা যেমন তাদের অনাবাদি জমির মূল্য ও দখল সুবিধা পাচ্ছে; ঠিক তেমনি আবার বাংলাদেশিরা কম টাকায় এসব জমি লিজ নিয়ে কোটি টাকার ফসল উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছে।

আরও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা
মেহেরপুর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নিরাপদে সীমান্তের এসব জমি চাষাবাদে সহযোগিতা করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। কৃষি বিভাগ ও বিজিবির হিসেবে ভারতীয়দের কয়েক হাজার হেক্টর জমি চাষাবাদ করছেন বাংলাদেশীরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলার গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ভারতীয়দের ১৭ বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করেন কৃষক জিল্লুর রহমান। তিনি বলেন, স্বল্প টাকায় লিজ নিয়ে চাষাবাদ করে বেশ লাভবান হয়েছি।

গাংনীর সহড়াতলা সীমান্তে ভারতীয় জমি লিজ নিয়ে গম চাষ করছেন আব্দুল হামিদ। তিনি বলেন, চাষবাস করতে কোন অসুবিধা হয়না। দুইদেশের সীমান্তরক্ষী বাহিনী খুব সহোযোগিতা করে।

বিজিবি'র কাজিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনজু হোসেন বলেন, আমরা সবসময় কৃষকদের সহোযোগিতা করে আসছি। নোম্যান্সল্যান্ডের জমিজমা বাংলাদেশী কৃষকেরা চাষাবাদ করতে গিয়ে সবটুকু নিরাপত্তা তারা নিয়মিত পাচ্ছে। বিজিবি ও বিএসএফ সম্মিলিত ভাবে কৃষকদের চাষাবাদের সুযোগ দিয়েছে। 

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, সীমান্তে ভারতীয় জমি লিজ নিয়ে চাষ করে মেহেরপুরের কৃষকরা ব্যাপক সাফল্য পাচ্ছেন। এতে অর্থনীতির দিক থেকেও আমরা বেশ লাভবান হচ্ছি।

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত