
প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৩

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে-স্কেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
