রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

স্বপ্নের পদ্মা সেতু : নবদিগন্তের অপেক্ষায় ঝালকাঠির চাষিরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০:৩৭

শেয়ার করুনঃ
স্বপ্নের পদ্মা সেতু : নবদিগন্তের অপেক্ষায় ঝালকাঠির চাষিরা

আর মাত্র ৭ দিন বাকি। ২৬ জুন উন্মুক্ত হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য আর কৃষিনির্ভর অর্থনীতির জেলা ঝালকাঠির পেয়ারা আর আমড়া সারাদেশে পরিচিতি লাভ করলেও এবার আর ইন্টারনেট নয়। সরাসরি পদ্মা পাড়ি দিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে ঝালকাঠির পেয়ারা, আমড়া। সঙ্গে শীতল পাটি। এ কারণে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বইছে আনন্দ। জেলার সর্বস্তরের মানুষ আশা করছেন, পদ্মা সেতু চালুর পর ব্যবসা-বণিজ্যসহ সব ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে ভীষণ খুশি কৃষক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, ঝালকাঠি থেকে ঢাকা যেতে আগে সময় লাগত ১২ থেকে ১৬ ঘণ্টা। পদ্মা সেতু খুলে দেয়ার পর লাগবে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা। ঝালকাঠির পেয়ারা, আমড়া ও শীতল পাটি এত দিন নদীপথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আর ঢাকাসহ অন্য জেলা থেকে এই জেলায় বেশির ভাগ পণ্য আসত এই নদীপথেই। ফেরিতে আটকে পড়ে পণ্য পচে যাওয়াসহ নানা প্রতিবন্ধকতায় এত দিন যোগাযোগ ব্যবস্থা ছিল দীর্ঘ সময়ের। পদ্মা সেতু চালুর পর এসব প্রতিবন্ধকতার অবসান হবে।

আরও

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

জানা গেছে, ঝালকাঠিতে ৫০০ হেক্টর জমিতে চাষ করা হয় পেয়ারা। সদর উপজেলার কীর্ত্তিপাশা, ভিমরুলী, শতদাসকাঠি, খাজুরা, মিরাকাঠি, ডুমুরিয়া, জগদিশপুর, খোদ্রপাড়া, পোষণ্ডা, হিমানন্দকাঠি, বেতরা, কাপড়কাঠিসহ ২০টি গ্রামে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। প্রতি বছর এসব বাগানে পাঁচ কোটি টাকার পেয়ারা উৎপাদিত হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় এত দিন প্রতি মণ পেয়ারা মাত্র ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হতো। চাষিরা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এত দিন যাত্রীবাহী লঞ্চে রাজধানীতে পাঠাতেন পেয়ারা। এতে একদিকে সময় যেমন বেশি লাগত, অপরদিকে তরতাজা ফলটি অনেক সময় পেকে যেত। এতে বিক্রেতারা পড়তেন বিপাকে। পদ্মা সেতু চালুর পর চাষিরা দ্রুত সড়কপথে পণ্যটি রাজধানীতে পৌঁছাতে পারবেন। সড়কপথে খরচও হবে কম। এতে লাভবান হবেন চাষিরা।

ঝালকাঠি জেলার আরেকটি ফল আমড়া। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে কৃষকরা ঝুঁকছেন আমড়া চাষে। জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছর চাষিরা অন্তত ২৫ কোটি টাকার আমড়া বিক্রি করেন। এ কারণে ঝালকাঠিতে দিন দিন আমড়ার চাষ প্রসার লাভ করছে। এত দিন যাত্রীবাহী লঞ্চে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো ফলটি। এতে চাষিরা প্রত্যাশিত লাভ পেতেন না। পদ্মা সেতু চালুর পর তুলনামূলক কম খরচে এবং অল্প সময়ের মধ্যে রাজধানীতে পৌঁছানো যাবে আমড়া। চাষিরা নিজেরাই তা পৌঁছাতে পারবেন। প্রয়োজন হবে না আর মধ্যস্বত্বভোগীর।

স্বপ্নের পদ্মা সেতু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

কৃষি বিভাগের তথ্য মতে, ঝালকাঠি জেলায় ৬৫০ হেক্টর জমিতে ১৫ হাজার ৪৭০ জন কৃষক আমড়ার চাষ করেন। এখান থেকে বছরে ৯ হাজার ১০০ টন আমড়ার ফলন পাওয়া যায়। ফলটি থেকে কৃষক যে ২৫ কোটি টাকা আয় করছেন, তা গুরুত্বপূর্ণ অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এছাড়া ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি, ডহরশংকর ও গোপালপুর এবং নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের তিন শতাধিক পরিবার শীতল পাটি বুনে জীবিকা নির্বাহ করে। এই গ্রামগুলোকে ‘শীতল পাটির’ গ্রামও বলা হয়। এখানকার শত শত হেক্টর জমিতে রয়েছে পাইত্র্যা গাছের বাগান। বছরজুড়ে এই গ্রামগুলোয় শীতল পাটি, নামাজের পাটি ও আসন পাটি তৈরি করা হয়। প্রতিটি পাটি বিক্রি করা হয় ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। 

প্রতি বছর গ্রীষ্মকালে (বৈশাখ থেকে ভাদ্র মাস) প্রচুর শীতল পাটি বিক্রি হয়। এই জেলায় তৈরি শীতল পাটি থেকে বছরে আয় ১০ লাখ টাকা। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এই শীতল পাটির ব্যাপক চাহিদা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার কারণে এত দিন কারিগররা পণ্যটি পাইকারি বিক্রি করে দিতেন। এতে লাভ হতো কম। পদ্মা সেতু চালুর পর কারিগররা সরাসরি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পণ্যটি পৌঁছে দিতে পারবেন। এতে তাদের উৎপাদন আগের চেয়ে বেড়ে যাবে এবং দামও বেশি পাবেন। 

সদর উপজেলার ভিমরুলী পেয়ারা বাগানের মালিক ভবেন্দ্র নাথ হাওলাদার বলেন, ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা, নবগ্রাম, গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বেশির ভাগ মানুষ পেয়ারা ও আমড়ার চাষ করে জীবিকা নির্বাহ করে। পদ্মা সেতু চালুর পর এই তিন ইউনিয়নের পেয়ারা ও আমড়াচাষিরা ন্যায্যমূল্য পাবেন। বাগান থেকে প্রতিদিন সকালে পেয়ারা ও আমড়া সংগ্রহ করে দুপুরের মধ্যেই ট্রাকযোগে ঢাকায় পৌঁছে দিতে পারবেন। ক্রেতারাও পাবেন সতেজ পেয়ারা ও আমড়া। আর প্রতি বছর ঝালকাঠি সদরের ভিমরুলী খালে ভাসমান পেয়ারার বাজার এবং পেয়ারা বাগান দেখতে হাজার হাজার পর্যটক আসেন। পদ্মা সেতু চালুর পর এই পর্যটকের সংখ্যা আরো বহু গুণ বেড়ে যাবে।

ডুমুরিয়া গ্রামের আমড়াচাষি সুনীল হালদার বলেন, এ অঞ্চলের কৃষকরা প্রচুর আমড়া চাষ করেন। পদ্মা সেতু চালুর পর আমড়া চাষের সঙ্গে জড়িতরা আর্থিকভাবে বেশ লাভবান হবেন। রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অসীম চন্দ্র দে (৩৭) বলেন, ‘শীতল পাটি তৈরির পর পাইকারদের কাছে বিক্রি করে কোনো রকমে সংসার চলে আমাদের। পদ্মা সেতু চালুর পর নিজেরাই ঢাকায় নিয়ে পাটি বিক্রি করতে পারব। পদ্মা সেতু নির্মাণ করায় আমাদের ব্যবসা প্রসারিত হবে। আমাদের আর না খেয়ে থাকতে হবে না।

ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার বলেন, ঝালকাঠি জেলার ব্যবসায়ীদের জন্য পদ্মা সেতু আশীর্বাদ। পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে সড়কপথে যোগাযোগ দূরত্ব কমবে ৯০ কিলোমিটার। সময়ও কমবে কয়েক ঘণ্টা। ঝালকাঠির ব্যবসায়ীরা এতে বেশ উপকৃত হবেন। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের মানুষের সড়কপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। ঝালকাঠি থেকে আমরা অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছাতে পারব। মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হতে চলেছে। ফলে এই এলাকার কৃষিপণ্য সহজে ঢাকায় পৌঁছে যাবে। এ অঞ্চলে শিল্প-কলকারখানা বাড়বে। সব শ্রেণির মানুষের উপকার হবে।

সর্বশেষ সংবাদ

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ ও সোনালি আভায় ভরে উঠেছে মাঠ। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও অনিশ্চয়তা কাটছে না কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, হাওরাঞ্চলসহ মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে উৎপাদন এবং ভালো ফলনের কারণে কৃষকরা এ সবজি চাষে আগ্রহী হলেও বড় শহরের তুলনায় স্থানীয় বাজারে দাম কম থাকায় তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ক্যাপসিকাম চাষি গাউসুল আজম বলেন, “আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল চাষ করি।

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এর সাতকুড়ী গ্রামে নতুন ফসল হিসেবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক হামিদুর রহমান। অনলাইনে বীজ সংগ্রহ করে তিনি প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন। হামিদুর রহমান জানান, তাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। নতুন উদ্যোগ হিসেবে শুরু করলেও ভালো ফলন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, তার উৎপাদিত জিরার সুগন্ধ