বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

বরিশালে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমনের বাম্পার ফলন, খুশি কৃষকরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১:২৯

শেয়ার করুনঃ
বরিশালে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমনের বাম্পার ফলন, খুশি কৃষকরা

ধান, নদী ও খাল এই তিনে বরিশাল। চলতি মৌসুমে বরিশালসহ বিভাগের ছয় জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আমনের বাম্পার ফলন হওয়ায় হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে বরিশাল। পাশাপাশি এবছর ধানের দাম ভালো পাওয়ায় খুশি এ অঞ্চলের কৃষকরা। বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ হারুন-অর রশিদ জানিয়েছেন, বিভাগের ছয় জেলা পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা ও বরিশালে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল উৎপাদন হয়েছে। 

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার বরিশাল জেলায় ৫৭ হেক্টর জমিতে ফসল বেশি হয়েছে। জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ৫৭ হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। অপরদিকে বরিশাল বিভাগে এবার ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অফিস সূত্রে জানা গেছে, করোনাকালীন সংকট মূহুর্তে সারাবিশ্বে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি পরিমাণ জমিও ফাঁকা রাখতে নিষেধ করেছেন। এমতাবস্থায় বরিশাল বিভাগে চলতি বছর আমন, বোরো, আউশ এই তিন ফসল মিলিয়ে সাড়ে তিন লাখ মেট্টিক টন অতিরিক্ত চাল উৎপাদিত হয়েছে। 

সূত্রমতে, গত অর্থবছরে (২০১৯-২০) বরিশাল বিভাগে তিন ফসল মিলিয়ে চাল উৎপাদিত হয়েছিলো ২৮ লাখ মেট্টিক টন। কিন্তু সদ্য সমাপ্ত অর্থবছরে (২০২০-২০২১) তা বেড়ে হয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ৫৬৫ মেট্টিক টন। 

আরও

কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আমন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

লবণাক্ততা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি ছাড়াও ঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে দক্ষিণাঞ্চলে গত কয়েক বছর ধরে খাদ্য উৎপাদনের অগ্রগতিতে খুশি কৃষি বিশেষজ্ঞরা। সম্প্রতি সময়ে ভোলা ঘুরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলার কৃষকদের ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্বব্যাপী যখন খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, তখন বরিশালের কৃষকরা করোনা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে খাদ্য উৎপাদন বাড়িয়ে চলেছেন। বিভাগের প্রায় এক কোটি জনগোষ্ঠীর জন্য বর্তমানে খাদ্যের চাহিদা ১৫ লাখ ৬৭ হাজার ১৬৮ মেট্টিক টন। যা মিটিয়ে ১৫ লাখ মেট্টিক টনের বেশি খাদ্য উদ্বৃত্ত রয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবছরে বরিশালের ছয় জেলায় বোরো উৎপাদন হয়েছিলো ৫ লাখ ৪১ হাজার ৭৫৪ মেট্টিক টন। এরপর ২০২০-২১ অর্থবছরে বোরো চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিলো প্রতি হেক্টরে ৪ দশমিক ৩ মেট্টিক টন থেকে ৭ লাখ মেট্টিক টন। কিন্তু আবাদ বেশি এবং ফলন ভালো হওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে ৭ লাখ ১৫ হাজার মেট্টিক টন চাল।

সূত্রমতে, ২০১৮-১৯ অর্থবছরে বরিশাল বিভাগে আমন, আউশ, বোরো মিলিয়ে প্রায় ২৭ লাখ মেট্টিক টন চালের উৎপাদন হয়। ২০১৯-২০ অর্থবছরে ধারাবাহিক ঝড়-জলোচ্ছ্বাসের কারণে আমনে বেশ ক্ষতির পরেও আগের বছরের চেয়ে উৎপাদন ১ লাখ মেট্টিক টন বৃদ্ধি পেয়ে তিন মৌসুম মিলিয়ে বিভাগে প্রায় ২৮ লাখ মেট্টিক টন চাল উৎপাদন হয়েছিলো। আর ২০২০-২১ অর্থবছরে সেই উৎপাদন সাড়ে ৩ লাখ মেট্টিক টনের বেশি হয়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ৫৬৫ মেট্টিক টন। এরমধ্যে চলতি বছর বিভাগে আমন উৎপাদন হয়েছে ১৭ লাখ ৯৪ হাজার ৩৭০ মেট্টিক টন, আউশ ৬ লাখ ৫৫ হাজার ৬১৫ মেট্টিক টন এবং বোরো ৭ লাখ ১৪ হাজার ৮১৩ মেট্টিক টন।

বরিশাল সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রতিকূলতা পেরিয়ে বরিশাল অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আমন ধানের উৎপাদন হয়েছে।

বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর রশিদ বলেন, বাংলার শস্যভান্ডার হিসেবে বরিশাল অঞ্চলের পুরনো খ্যাতি আবার ফিরতে শুরু করেছে। গত টানা তিন বছর এ অঞ্চলের চাল ও অন্য শস্যের উৎপাদন বেড়েই চলেছে। কৃষকদের প্রচেষ্টা এবং কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ, নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণ, সুবিধা ও সরকারের প্রণোদনা বৃদ্ধির কারণেই এ সাফল্য অর্জিত হচ্ছে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে উৎপাদন এবং ভালো ফলনের কারণে কৃষকরা এ সবজি চাষে আগ্রহী হলেও বড় শহরের তুলনায় স্থানীয় বাজারে দাম কম থাকায় তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ক্যাপসিকাম চাষি গাউসুল আজম বলেন, “আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল চাষ করি।

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এর সাতকুড়ী গ্রামে নতুন ফসল হিসেবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক হামিদুর রহমান। অনলাইনে বীজ সংগ্রহ করে তিনি প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন। হামিদুর রহমান জানান, তাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। নতুন উদ্যোগ হিসেবে শুরু করলেও ভালো ফলন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, তার উৎপাদিত জিরার সুগন্ধ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে মসলা জাতীয় ফসল মৌরি চাষে লাভের নতুন স্বপ্ন বুনছেন কৃষক জয় চন্দ্র দেব। সুগন্ধি ও ঔষধিগুণে সমৃদ্ধ এই ফসলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত তিনি। সরেজমিনে দেখা গেছে, লাহারপুর গ্রামের মাঠজুড়ে এখন মৌরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে ভাসছে এর সুগন্ধ। স্থানীয়ভাবে এই ফসল কোথাও ‘গুয়ামুরি’, আবার কোথাও ‘মহুরি’ নামে পরিচিত। গাছ

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিষ্টি ও রসালো ‘হানিকুইন’ আনারস চাষ করে সাফল্যের নজির স্থাপন করেছেন সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মো. আতর আলী। পাহাড়ি টিলাভূমিতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে তিনি এখন স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। চাষি আতর আলী জানান, ডলুছড়া এলাকার পাহাড়ি জমিতে এবার তিনি মোট ৩৫ একর জমিতে ‘হানিকুইন’ আনারস ও লেবুর চাষ করেছেন। এর মধ্যে প্রায়

সর্বশেষ সংবাদ

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান