রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিজনদুর্ভোগবাংলাদেশ

সরাইলের হাজার-হাজার কৃষকের স্বপ্ন এখন পদে পদে বাধা?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৫

শেয়ার করুনঃ
সরাইলের হাজার-হাজার কৃষকের স্বপ্ন এখন পদে পদে বাধা?

সরাইলে কৃষকের বোরো ধান চাষে সবুজ প্রকল্পের পানি প্রবাহের খালের প্রতিপদে বাধা? আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) পানি ধীরগতি কারনে ক্ষতির মুখে পড়েছে সরাইলের ১০ হাজার হেক্টর জমি। এই এলাকার কৃষকের একমাত্র ভরসা সবুজ প্রকল্পের পানি।পানি না পাওয়ায় অনাবাদি রয়েছে কৃষকদের জমি। সরাইল উপজেলার বোরো ধান চাষ হুমকিতে পড়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের উন্নয়নকাজ চলছে দুই বছর যাবত। এ জন্য মহাসড়কের পাশের বিএডিসির পানি প্রবাহের খালটি বালু ফেলে ভরাট করা হয়েছে। যার কারনে আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) পানি সময়মতো ছাড়া সম্ভব হয়নি। এতে সরাইল উপজেলার ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আরও

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

এ এলাকায় সরকারের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও কৃষকরা। জানা যায়,সম্প্রতি সেচের পানি সমস্যা নিরসনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম বিএডিসির খাল পরিদর্শন করেছেন।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে ব্যক্তি উদ্যোগে এবং ১৯৭৮-৭৯ অর্থবছর থেকে বিএডিসির তত্তাবধানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যপানি রেগুলেটরের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে এ এলাকায় কৃষকদের জমিতে নামমাত্র মূল্যে সেচ সুবিধা দেয়া হয়। 

আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১১ কিলোমিটার অংশের খালে বালু ফেলে ভরাট করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৩ হাজার ৫৬৭কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কাজ চলছে দুই বছর ধরে।এছাড়া অধিকাংশ জমিতে বোরো চারা রোপন করা সম্ভব হয়নি। এখন সকাল বিকেল জমি খালের পানির অপেক্ষায় স্বপ্ন দেখছেন কৃষকেরা। 

কৃষকের স্বপ্ন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,সরাইল উপজেলার,পানিশ্বর ইউনিয়নের খড়িয়ালা হতে বেড়তলা পর্যন্ত পানির ধীরগতি দেখতে পাওয়া যায়। খালের প্রায় জায়গায় ময়লা ও বালুর কারণে পানি গতি কম হচ্ছে। সরাইল সদর ইউনিয়ন কুট্টাপাড়া, সৈয়দটুলা, নিজসরাইল, উচারিয়াপাড়া, চুন্টা ইউনিয়নের রসুলপুর, চুন্টা, বড়বল্লা, নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ, বারিউড়া, শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ও দীঘিরপাড় এলাকার কোনো জমিতে পানি পৌঁছতে দেখা যায়নি।

এদিকে সময় মতো চারা রোপণের করতে না পারায় বীজতলার চারাও নষ্ট হয়ে যাচ্ছে কৃষক পড়েছে বিপাকে!স্থানীয় কৃষকরা জানান, হাজার হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সেচ প্রকল্পের পানি দিয়ে ইরি- বোরো চাষ করি, এখন যদি খালে পানি না আসে তাহলে আমরা ধান চাষ করবো কিভাবে? শুনতেছি পানি নাকি সারছে, তবে পানির কোন গতি নাই। খালের জায়গায় বালু আবার বিদ্যুতের হাম্বা আছে। এখন যা অবস্থা দেখতেছি পানি আইতে পদে পদে বাধা ! তবে এলাকার কৃষকের কথা চিন্তা করে সেচ প্রকল্পটি চালু রাখবে বলে আশা করছে কৃষি বিভাগ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পানিশ্বর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের কৃষক মাসুদ মিয়া বলেন, আমাদের এলাকার হাজার বিঘা জমি এখনও অনাবাদি। এসব জমি আদৌ আবাদ হবে কিনা তা অনিশ্চিত। কালকে ধরে দেখতেছি একটু পানি আইতাছে ফাইব ডুবে না। আর মেশিন চলেনা কালকে থেকে জমিতে পানি দেওয়ার জন্য খালের দিকে সাইয়া আছি! পাঁচ দিন ধরে ম্যানেজারের পিছনে ঘুরতেছি ফুটবল ডুবেনা আর পানিও উঠে না -? একইভাবে  নোয়াগাঁও এবং শাহবাজপুর ইউনিয়নের শত শত বিঘা জমি পানির অভাবে এখনও রোপণ করতে পারেননি কৃষকরা।

সরাইল সদর কুট্রাপাড়া স্কিম ম্যানেজার মো. মাহফুজ মিয়া জানান,তার স্কিমের জমি রোপণের পানি পাননি। কৃষকেরা জমিতে আরো একমাস আগে পানি দেওয়ার কথা। এখনো খালে পানি আসার খবর নাই। আমরা স্কিম চালাইয়া সংসার চলে। এলাকার কৃষকদের অবস্থা এখন অনেক খারাপ চারা প্রায় নষ্টের পথে।ফলে পানির জন্য তিনি কৃষকদের দিক থেকে খুব চাপে রয়েছেন বলে জানান। 

সরাইল উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য মো.মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সেচের ব্যবস্থা করেছিলেন।এই পর্যন্ত সেচের কোন সমস্যা হয়নি।মহাসড়ককে চার লেন করার কারনেই সরাইলের হাজার হাজার কৃষকের জমিতে পানি বন্ধ হয়ে গেছে। আজ দেখলাম পানি একটু একটু চলতেছে তবে পানি চলা অব্যাহত রাখলে হাজার হাজার  কৃষকের জীবন রক্ষা হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার।

সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া বলেন, এখন পানি চালু হয়েছে। তবে জায়গায় জায়গায় বালুর কারণে পানির গতি কম। গতকালও আমরা সরাইলে ইউএনও মহোদয় কে নিয়ে রাত পর্যন্ত কাজ করেছি। যেখানে যেখানে পানি বাধা হচ্ছে সেই জায়গা পরিস্কার করার চেষ্টা করে যাচ্ছি। এই পানির সমস্যা নিয়ে কিছুদিন আগেও ডিসি স্যার পরিদর্শন করেছেন। সরাইল উপজেলা নিবার্হী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন, বিভিন্ন জায়গার প্রতিবন্ধকতা সারিয়ে পানি সরাইল পর্যন্ত পৌঁছানের জন্য চেষ্টা করছি। পানি প্রবাহ ঠিক রাখতে দুটি এস্কেভেটর কাজ করছে যেখানে বাধা হচ্ছে সেখানে পরিষ্কার করে পানির প্রবাহ চলমান রয়েছে আশা করছি কৃষকের ১০হাজার হেক্টর জমি বোরে আবাদ সমস্যায় পড়বে না।

উল্লেখ থাকে যে,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ- আখাউড়া চার লেন সড়কে উন্নীতকরণের চলমান কাজের ফলে ওই এলাকার আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) খালে বালু- ময়লা ভরাট হয়ে গেছে। এর ফলে সরাইলে সেচ প্রকল্পের পানিসংকট এখন ধীরগতি পানির চলাচল। এতে সরাইল উপজেলার ১০ হাজার হেক্টর জমির বোরো ধান চাষ হুমকিতে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী: শুভেন্দু

বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী: শুভেন্দু

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায়

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায়

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়