
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে।

উদ্যোক্তাদের ভাষ্য, সরকারি সহায়তা, মানসম্মত বীজ এবং প্রযুক্তিগত সুবিধা বাড়ানো গেলে এ খাত আরও সম্প্রসারিত হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। স্থানীয় নার্সারি উদ্যোক্তারা এই প্রযুক্তিকে বড় শিল্পে রূপ দেওয়ার সম্ভাবনা দেখছেন। বলে জানান।