সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

দেয়ে আসছে নতুন প্রাকৃতিক দুর্যোগ, সুপার টাইফুন উসাগি ও ম্যান-ই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

শেয়ার করুনঃ
দেয়ে আসছে নতুন প্রাকৃতিক দুর্যোগ, সুপার টাইফুন উসাগি ও ম্যান-ই

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সম্প্রতি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার। মাত্র এক মাসে পাঁচটি শক্তিশালী ঝড় আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ দেশটি এখন দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। সুপার টাইফুন উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই ইতোমধ্যে ফিলিপাইনের দিকে এগিয়ে আসছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফিলিপাইনে আছড়ে পড়তে চলেছে পঞ্চম ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে উসাগি। এই টাইফুনটি উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তাণ্ডব চালাতে পারে, এবং এতে প্রদেশটির কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে কাগায়ন প্রদেশের ২৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে পূর্বের ঝড়ের সময় শহর ছেড়ে আসা লোকজনও রয়েছেন। উদ্ধারকাজ ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

আরও

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

ফিলিপাইনের দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুয়েলি রেপসিং জানিয়েছেন, উসাগির কারণে কাগায়ান নদীর পানির স্তর আবার বাড়তে পারে। ইতোমধ্যে মধ্য এবং দক্ষিণ ফিলিপাইনে ভারি বৃষ্টি শুরু হয়েছে এবং ঝোড়ো বাতাস ১০০ কিলোমিটার গতিতে বইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তাই জরুরি সেবা চালাতে জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এছাড়া, ফিলিপাইনে নতুন করে একটি ঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যার নাম ম্যান-ই। শনিবারের মধ্যে এটি মধ্য ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, কেন্দ্রীয় প্রদেশগুলোতে অ-প্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সুপার টাইফুন উসাগি ও ম্যান-ই
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

ফিলিপাইনে প্রতি বছর গড়পড়তায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে, যার ফলে ব্যাপক বৃষ্টি, শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভূমিধসের ঘটনা ঘটে। অক্টোবরে, লুজন দ্বীপে ঘূর্ণিঝড় ট্রামি এবং কং-র কারণে অন্তত ১৫৯ জন প্রাণ হারিয়েছেন। আরও ২২ জন নিখোঁজ রয়েছেন। 

এমন পরিস্থিতিতে ফিলিপাইনের জনগণ ও কর্তৃপক্ষের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। ঝড়ের পূর্বাভাসের কারণে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৯ মার্চ) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরম ও ভ্যাপসা অনুভূতির জন্য প্রস্তুত থাকতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাস পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে তীব্র শীতের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যেও এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৌলভীবাজার

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ তাপমাত্রাই চলতি বছরে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পরদিন নওগাঁয় তাপমাত্রা আরও

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের তীব্রতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে দেওয়া এক তথ্যে জানায়, দুপুরের পর দেশের বেশিরভাগ এলাকায়

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে