
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
