
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪

আন্দামান সাগরে এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই একই অঞ্চলে নতুন করে আরেকটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
