
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীসহ দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অধিদফতরের আরও পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।