প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩

শাড়ির সঙ্গে আবেগ, স্মৃতি ও ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে রাখা শাড়ির প্রতি সন্তানের আকর্ষণ থাকে অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরেই নতুন শাড়ি কেনার খরচ বাঁচান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর জামদানি-প্রীতির গল্পেও উঠে এসেছে এমনই মজার অভ্যাস।
