প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৭:২৯

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি তৈরি করে ব্যতিক্রমী দেশপ্রেমের নজির স্থাপন করেছেন শিক্ষক জাফর সাদিক। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চলতি বোরো মৌসুমে নিজের ধানক্ষেতে ভিয়েতনামের বেগুনি ধানের চারা ব্যবহার করে তিনি জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, যা ইতোমধ্যে স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
