
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ২১:২৬

মৌলভীবাজারের কুলাউড়ার কুলাউড়া উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে অনন্য এক বিয়ের দৃশ্য ধরা পড়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটন ও নাদিয়া বেগমের বিয়েতে বরটির ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ বরকে উপহার দিয়েছেন দুই লিটার অকটেন।
