প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:১৯

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এনামুল হক জুনিয়রের চার উইকেট এবং আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
