প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:৫৫

বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্স, অন্যদিকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত ইউরোর সেমিফাইনালেও স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল।
