প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৯

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে দীর্ঘ ২৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে বিশ্ব ফুটবলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের দীর্ঘ রাজনৈতিক ও ফুটবল ইতিহাসের কারণে পুরো আটলান্টা শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পুলিশ বিভাগ।
