প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৪৮

হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করা ফ্রান্স নিজেদের শক্তিমত্তার প্রমাণ রেখে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দিদিয়ের দেশমের শিষ্যরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং একের পর এক সুযোগ সৃষ্টি করে মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে।
