প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:৪১

১৯৮৬ সালের বিশ্বকাপের তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি হতে দেয়নি ইংল্যান্ড। স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। সোমবার (৬ জুলাই) আজতেকা স্টেডিয়ামে আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে ম্যাচ শুরু হলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড।
