প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১২:১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়েছে মিশর। টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয় নিশ্চিত করার পর দলের প্রধান কোচ হোসাম হাসান এই অর্জন ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। তার আবেগঘন বার্তার পর যুদ্ধবিধ্বস্ত গাজায়ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অনেক মানুষ।
