বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলাধুলা

বিশ্বকাপে কঠিন পরীক্ষায় ব্রাজিল, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা

sports desk
স্পোর্টস , ডেস্ক

প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১৩:৫

শেয়ার করুনঃ
বিশ্বকাপে কঠিন পরীক্ষায় ব্রাজিল, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার ইতিহাস বদলের সুযোগ। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ষোলোতে তাদের প্রতিপক্ষ নরওয়ে—যে দলের বিপক্ষে এখন পর্যন্ত একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তাই ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান ফর্ম মিলিয়ে ম্যাচটি ঘিরে বাড়ছে উত্তেজনা।

এ পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে শেষ হয়। এরপর ১৯৯৭ সালের আরেকটি প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে আলোচনায় আসে নরওয়ে।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়ে রাউন্ড অব ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন কিয়েতিল রেকদাল। এরপর ২০০৬ সালের সর্বশেষ প্রীতি ম্যাচও ১-১ গোলে ড্র হয়।

আরও

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ
অতীতের পরিসংখ্যান ব্রাজিলের অনুকূলে না থাকলেও বর্তমান দল নিয়ে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও নেইমারকে ঘিরে গড়া আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে সক্ষম। জাপানের বিপক্ষে জয় দলটির আত্মবিশ্বাসও বাড়িয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে, আর্লিং হলান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা নরওয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করার পাশাপাশি জাতীয় দলের হয়ে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হলান্ড। আত্মবিশ্বাসী নরওয়ে এবারও ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রাখতে চায়।

আগামী ৫ জুলাইয়ের ম্যাচে ব্রাজিল কি অবশেষে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করবে, নাকি নরওয়ে আবারও চমক দেখাবে—এ নিয়েই ফুটবলপ্রেমীদের অপেক্ষা।

বিশ্বকাপব্রাজিলনরওয়ে
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

বিশ্বকাপে কঠিন পরীক্ষায় ব্রাজিল, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা

বিশ্বকাপে কঠিন পরীক্ষায় ব্রাজিল, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

চলতি বিশ্বকাপে আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার আলোচিত ওঝা কোয়াকু বনসাম। এর আগে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী মিলেছিল বলে দাবি ওঠার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে নতুন মন্তব্য করেছেন তিনি। বনসামের দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে

শেষ মুহূর্তের গোলে ফিরেই ইতিহাস লিখল দুর্দান্ত মরক্কো

শেষ মুহূর্তের গোলে ফিরেই ইতিহাস লিখল দুর্দান্ত মরক্কো

টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় জয় তুলে নিয়ে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডসকে বিদায় করে দেয় আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই মরক্কো আত্মবিশ্বাসী ফুটবল উপহার

বিশ্বমঞ্চে গিলের নৈপুণ্যে জার্মানির স্বপ্নভঙ্গ প্যারাগুয়ের উল্লাস

বিশ্বমঞ্চে গিলের নৈপুণ্যে জার্মানির স্বপ্নভঙ্গ প্যারাগুয়ের উল্লাস

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। শেষ বত্রিশের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল জয়ের গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক অরল্যান্ডো গিলের দুর্দান্ত নৈপুণ্যে জয় তুলে নেয় প্যারাগুয়ে। ম্যাচের প্রথমার্ধে জার্মানি ৭৮ শতাংশ বলের দখল ধরে

রেকর্ডের নতুন ইতিহাস, মেসির জাদুতে উজ্জ্বল আর্জেন্টিনা

রেকর্ডের নতুন ইতিহাস, মেসির জাদুতে উজ্জ্বল আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলে রেকর্ড যেন এখন লিওনেল মেসির স্থায়ী সঙ্গী। মাঠে নামলেই একের পর এক নতুন কীর্তি গড়ে ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করছেন আর্জেন্টিনার অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। শুরুর একাদশে না থেকেও বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন তিনি। টেক্সাসের আর্লিংটন ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে টানা তিন জয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্ব আগেই নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলোতে উঠেছে। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বদলি হিসেবে মাঠে নামা অধিনায়ক লিওনেল মেসি, যিনি গোল করে বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন। গ্রুপের