প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৩

বিশ্বকাপ ফুটবলে রেকর্ড যেন এখন লিওনেল মেসির স্থায়ী সঙ্গী। মাঠে নামলেই একের পর এক নতুন কীর্তি গড়ে ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করছেন আর্জেন্টিনার অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। শুরুর একাদশে না থেকেও বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন তিনি।
