প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩৮

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে টানা তিন জয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্ব আগেই নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলোতে উঠেছে। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বদলি হিসেবে মাঠে নামা অধিনায়ক লিওনেল মেসি, যিনি গোল করে বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন।
