মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলাধুলা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

sports desk
স্পোর্টস , ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:৪১

শেয়ার করুনঃ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সাহসী ফুটবল উপহার দিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে আলোচনায় উঠে এসেছে জর্ডান। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত সমতায় লড়াই এবং দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ গোলে হারের পর টানা দুই পরাজয়ে বিদায় নিশ্চিত হলেও লড়াইয়ের মানসিকতায় ভাটা পড়েনি দলটির।

শনিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে জর্ডানের প্রধান কোচ জামাল সেলামি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আলজেরিয়ার মতো শক্তিশালী দলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বিশ্বমঞ্চে জর্ডানের ফুটবলের ইতিবাচক পরিচয় তুলে ধরতে চান তারা।

অন্যদিকে, গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে কোচ লিওনেল স্কালোনি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, স্কোয়াডের যেসব খেলোয়াড় এখন পর্যন্ত কম সুযোগ পেয়েছেন, তাদের মাঠে নামানোর এটাই উপযুক্ত সময়।

আরও

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে, তবে প্রয়োজনে তাকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন এবং সেই ধারাবাহিকতা বাড়ানোর সুযোগও রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস নিয়মিত একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিকোলাস তাগলিয়াফিকো ও হুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে আরও বেশি সময় মাঠে কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন।

এদিকে, এশিয়ান কাপের রানার্সআপ জর্ডান মাঝমাঠে কিছু পরিবর্তন আনলেও প্রধান তারকা ইয়াজান আল-নাইমাতের ওপরই আক্রমণের মূল দায়িত্ব থাকবে। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জিততে পারে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জর্ডান যদি অন্তত একটি পয়েন্ট আদায় করতে পারে, সেটিই হবে এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক।

আর্জেন্টিনাজর্ডানবিশ্বকাপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এর আগেই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। দিনের শুরুতেই মাত্র ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট তুলে নেয় টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। সোমবার (৯ নভেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করেন আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

সিলেট টেস্টে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। দিনের শুরুতে হৃদয় ২৯ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন।

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও পেসার এনরিখ নরকিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষেও ভালো করতে চায় প্রোটিয়ারা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এনামুল হক জুনিয়রের চার উইকেট এবং আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (১১ অক্টোবর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩০ রান তুলে দুর্দান্ত সূচনা করলেও