মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলাধুলা

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

sports desk
স্পোর্টস , ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২১:৪৭

শেয়ার করুনঃ
জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

২০২৬ বিশ্বকাপে টানা দুই জয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী রোববার জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবল নিয়মরক্ষার লড়াই। এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, জর্ডানের বিপক্ষে তিনি পুরো স্কোয়াডকে ঘুরিয়ে খেলানোর পরিকল্পনা করছেন। তার ভাষায়, ‘সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সবারই সুযোগ পাওয়া উচিত। জর্ডান ম্যাচে সেই সুযোগ রয়েছে, তাই সেটাই করব।’

যদিও স্কালোনি নির্দিষ্ট করে কারা বিশ্রামে থাকবেন তা জানাননি, তবে আর্জেন্টাইন গণমাধ্যমের ধারণা, সেই তালিকায় লিওনেল মেসিও থাকতে পারেন। বিশ্বকাপ শুরুর আগে হ্যামস্ট্রিং চোটে ভুগলেও প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৭৮ মিনিট খেলে হ্যাটট্রিক করেন তিনি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯৫ মিনিট মাঠে থেকে একটি পেনাল্টি মিস করলেও জোড়া গোল করেন।

আরও

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
নকআউট পর্বের আগে মেসিকে শতভাগ ফিট রাখতে চান স্কালোনি। যুক্তরাষ্ট্রের তীব্র গরমে টানা ম্যাচ খেলায় শারীরিক ধকল বাড়ছে। তাই শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম দিয়ে তাকে পরের রাউন্ডের জন্য প্রস্তুত রাখার পরিকল্পনা করছে কোচিং স্টাফ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে অন্য একটি সম্ভাবনাও আলোচনায় রয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা মেসি যদি জর্ডানের বিপক্ষে খেলেন, তাহলে আরও একটি হ্যাটট্রিক করে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে। গোলদাতার তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রতিযোগিতাও আরও জমে উঠতে পারে।

মেসির পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজকে সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি হুলিয়ান আলভারেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে ম্যাচ ফিট করে তোলার লক্ষ্যেও দীর্ঘ সময় মাঠে রাখা হতে পারে। আগের ম্যাচে চোট পাওয়া ক্রিস্তিয়ান রোমেরোকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে শুরু থেকেই খেলতে পারেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি।

লিওনেলমেসিজর্ডানবিশ্বকাপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

সর্বশেষ সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এর আগেই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। দিনের শুরুতেই মাত্র ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট তুলে নেয় টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। সোমবার (৯ নভেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করেন আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

সিলেট টেস্টে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। দিনের শুরুতে হৃদয় ২৯ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন।

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও পেসার এনরিখ নরকিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষেও ভালো করতে চায় প্রোটিয়ারা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এনামুল হক জুনিয়রের চার উইকেট এবং আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (১১ অক্টোবর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩০ রান তুলে দুর্দান্ত সূচনা করলেও