প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৯

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ইউরোপীয় দল অস্ট্রিয়া। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে চমক দেখাতে পারে রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া। ম্যাচটি যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
