প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৩

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নতুন মাইলফলক স্পর্শ করলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি দীর্ঘদিনের রেকর্ড তিনি পেছনে ফেলেছেন। এই কীর্তির মাধ্যমে বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।
