প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়, সংগঠক ও কোচ আবদুস সাদেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ প্রায় দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি শনিবার রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
