প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৫:৭

ভ্যাঙ্কুভারের গ্যালারিতে তখন প্রায় ১০ হাজার সকারু সমর্থকের গগনবিদারী উল্লাস। সেই মুহূর্তেই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে অস্ট্রেলিয়ার তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরানকুন্ডা শুরু করেন কিংবদন্তি টিম কাহিলের চিরচেনা বক্সিং পাঞ্চ উদযাপন। পুরো স্টেডিয়ামে তৈরি হয় আবেগ, উল্লাস আর ইতিহাসের এক অনন্য মিশ্রণ।
