প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৩

বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে নিউজার্সিতে অনুষ্ঠিত গ্রুপপর্বের ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

