শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১৭:৪২

শেয়ার করুনঃ
প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

গ্রীষ্মের শুরুতেই ফুলের রঙে রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহর ও পর্যটন নগরী শ্রীমঙ্গল। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া, কনকচূড়া, ক্যাসিয়া জাভানিকা, কুর্চি ও কাঠগোলাপ ফুলের অপূর্ব সমারোহে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-সিলেট রোড, শহরের কোর্ট রোড, মনু নদীসংলগ্ন শান্তিবাগ ওয়াকওয়ে, কোদালীপুল এলাকা এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কজুড়ে ফুলে ভরে উঠেছে রাস্তার দুই পাশ। বাতাসে দুলছে সোনালুর ঝুলন্ত হলুদ পুষ্পমালা, কৃষ্ণচূড়ার আগুনরাঙা ফুল আর ক্যাসিয়া জাভানিকার গোলাপি আভা। যানবাহনে চলাচলকারীরা জানালার বাইরে তাকালেই চোখে পড়ছে রঙিন ফুলের সারি, যা তপ্ত গ্রীষ্মেও দিচ্ছে প্রশান্তির অনুভূতি।

চা-বাগানঘেরা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও জীবন্ত করে তুলেছে মৌসুমি ফুলের সমারোহ। পথচারীরা ফুলে সাজানো পথে হাঁটতে হাঁটতে থেমে মোবাইল ক্যামেরায় বন্দি করছেন প্রকৃতির এই রূপ। স্থানীয়রা জানান, প্রতি বছর গ্রীষ্মের শুরুতে শ্রীমঙ্গলের সড়কগুলো যেন প্রাকৃতিক ফুলবাগানে পরিণত হয়।

আরও

আধুনিকতার চাপে ধ্বংস হচ্ছে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প

আধুনিকতার চাপে ধ্বংস হচ্ছে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
কৃষ্ণচূড়া, যাকে গুলমোহর নামেও ডাকা হয়, মূলত মাদাগাস্কার অঞ্চলের গাছ। শীতে পাতা ঝরে গেলেও গ্রীষ্মের শুরুতেই আগুনরঙা ফুলে ভরে ওঠে এর শাখা। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত এর ফুল ফোটে। একই গোত্রের কনকচূড়া কাঁচা হলুদ রঙের ফুলে সমুজ্জ্বল হয়ে ওঠে শান্তিবাগ ওয়াকওয়ে এলাকায়। প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা এ ফুলের নামকরণ করেছিলেন।

সোনালু ফুলের ঝুলন্ত পুষ্পমালা গ্রীষ্মের অন্যতম আকর্ষণ। হিমালয় অঞ্চলের উৎপত্তি হলেও এখন এটি স্থানীয় পরিবেশের অংশ হয়ে গেছে। পাঁচ পাপড়ির হলুদ ফুল ও লাঠির মতো ফলের কারণে অনেকেই একে ‘বানরলাঠি’ নামে চেনেন। ঔষধি গুণের পাশাপাশি এর সৌন্দর্যই মানুষের কাছে প্রধান আকর্ষণ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জারুল ফুল এপ্রিল থেকে জুন পর্যন্ত ফুটে থাকে। শ্রীলঙ্কা আদি নিবাস হলেও মৌলভীবাজার শহরের ওয়াপদা থেকে কুসুমবাগ সড়ক, ভানুগাছ রোড ও শ্রীমঙ্গল শহরে এর বেগুনি রঙ মন জুড়িয়ে দেয়। ফুলে সুগন্ধ না থাকলেও দৃষ্টিনন্দন রূপে এটি আলাদা আবেদন সৃষ্টি করে।

বিরল কুর্চি ফুল এবার শহরের ওয়াকওয়েতে শুভ্র সৌন্দর্য ছড়িয়েছে। অন্যদিকে মনু নদীর পাশে কাঠগোলাপ গাছেও ফুটেছে সাদা, গোলাপি ও হলুদ আভাযুক্ত ফুল, যা গরমে ক্লান্ত চোখে প্রশান্তি এনে দেয়।

আরও

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল
ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা ব্যাংকার মহিউদ্দিন জামিল বলেন, “শ্রীমঙ্গলের খোলামেলা পরিবেশ ও ফুলের সৌন্দর্য মন ভরে দেয়।” কলেজছাত্রী নাহার জামান জানান, প্রতিদিন কলেজে যাওয়ার পথে ফুলের দেশেই হাঁটছেন বলে মনে হয়। রাজশাহী থেকে আগত পর্যটক ইয়াছিন মিয়ার মতে, ভানুগাছ সড়কের ফুলেল সৌন্দর্য তার জীবনের অন্যতম সেরা ভ্রমণ অভিজ্ঞতা।

স্থানীয় শিক্ষক একরামুল কবীর বলেন, বিকেলের আলো কৃষ্ণচূড়ার ওপর পড়লে মনে হয় যেন আগুন জ্বলছে—এই সৌন্দর্য ক্লান্তি দূর করে দেয়।

মৌলভীবাজারগ্রীষ্মেরফুলপ্রকৃতিরসৌন্দর্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

ইয়েমেনে ফের পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা

ইয়েমেনে ফের পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো জনবল সংকট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও ১৫৫টি অনুমোদিত পদের বিপরীতে ১৪৪টি পদ শূন্য রয়েছে। মাত্র ২ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। একই সঙ্গে স্থায়ী ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডের খোলা স্থানে বর্জ্য

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়ি ‘কামিনী ভবন’ এখন অবহেলা ও অযত্নে বিলীনের পথে। উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি একসময় বালিশিরা পরগনার জমিদারদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও এর অধিকাংশ ঐতিহাসিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস