
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ২০:৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকার কয়েক হাজার মানুষ কালজানী নদীর ওপর সেতুর অভাবে যুগের পর যুগ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দেশের মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত জানমালের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এতে নষ্ট হয় সময়, বাড়ে আর্থিক ক্ষতি, ব্যাহত হয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম।
