
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সীমান্ত পার হতে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যায়।
