
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে এ টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
