সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

চড়ুই পাখির নতুন শহুরে অভয়াশ্রম

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:১৫

শেয়ার করুনঃ
চড়ুই পাখির নতুন শহুরে অভয়াশ্রম

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরে বিদ্যুতের খুঁটিগুলো যেন চড়ুই পাখির নতুন অভয়াশ্রমে পরিণত হয়েছে। শহরের ব্যস্ত চৌমুহনায় সন্ধ্যার পর হাজার হাজার চড়ুই পাখি ঝাঁকে ঝাঁকে বসে কিচিরমিচির শব্দে এলাকা মুখর করে।

পুরনো গ্রাম বাংলার কুঁড়েঘরে ছাদের কোনায় বসবাস করত চড়ুই পাখি। কিন্তু আধুনিক শহরে সেই দৃশ্য হারিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাখিরাও নিজস্ব বাসস্থানে পরিবর্তন এনেছে। এখন তারা শহরের চৌমুহনা, বিদ্যুতের খুঁটি ও তারে বসবাস করছে, যেখানে মানুষ বিরক্ত বা হস্তক্ষেপ করছে না।

প্রতি ভোরেই পাখিগুলো খাবারের খোঁজে দূর-দূরান্তের অঞ্চলে যায়। বিকাল হলে তারা আবার তারে ফিরতে শুরু করে। ঝাঁকে ঝাঁকে বসে কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত হয়। সূর্যাস্তের সময় এ দৃশ্য পথচারীদের আকর্ষণ করে, অনেকে ছবি বা ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করে।

আরও

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা

স্থানীয়রা বলছেন, তিন বছরের মধ্যে মৌলভীবাজার চৌমুহনার বিভিন্ন খুঁটিতে চড়ুই পাখির এমন বসতি লক্ষ্য করা গেছে। প্রথমে কিছু পাখি পশ্চিম দিকে বসত স্থাপন করেছিল, এখন তা পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। বিকেল হলেই পাখিরা দলে দলে আসে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে খুঁটিগুলো ঘন হয়ে ওঠে।

শ্রীমঙ্গল শহরেও গত দুই আড়াই বছরে চৌমুহনা ও আশেপাশের খুঁটিতে পাখিরা বসবাস করছে। প্রতিদিন সন্ধ্যায় তাদের কিচিরমিচির শব্দ পুরো এলাকা মুখরিত করে। পথচারীরা পাখির ঝাঁক ও কিচিরমিচির কণ্ঠ শুনে আনন্দিত হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পরিবেশবিদ ও পাখিপ্রেমীরা জানান, শহরের কিছু এলাকায় গাছপালা রক্ষা, কম কীটনাশক ব্যবহার এবং খুঁটিগুলোর নিচে নিরাপদ পরিবেশ থাকায় চড়ুই পাখিরা এখানে আশ্রয় নিচ্ছে। চড়ুই পাখি আমাদের শৈশবের স্মৃতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতীক।

পাখি বিশেষজ্ঞরা বলছেন, চড়ুই বছরে একাধিকবার প্রজনন করে। প্রতিবার ৪-৬টি ডিম দেয়, যার প্রায় ৬৫-৭০ ভাগ ছানা বেঁচে থাকে। ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসল, সবজি ও বনাঞ্চল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কীটনাশক ব্যবহারের কারণে পাখির খাদ্য কমে যাচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।

মৌলভীবাজারচড়ুই পাখি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

শহরে ছোট গাছপালা রক্ষা, পুরনো ঘরের ছাদ বা প্রান্তে ছোট বাসা তৈরির ব্যবস্থা করলে চড়ুই পাখির মতো ক্ষুদ্র প্রাণী শহরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড় ঘেঁষে নির্মিত শান্তিবাগ ওয়াকওয়ে এখন যেন এক জীবন্ত ফুলের উদ্যান। বসন্তের আবেশ আর ঋতু পরিবর্তনের ছোঁয়ায় ওয়াকওয়ের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব সীমা পর্যন্ত ফুটেছে নানা রঙ ও প্রজাতির ফুল, যা প্রতিদিন আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী মানুষকে। সরেজমিনে দেখা যায়, ওয়াকওয়ের ভেতরে ও বাইরে দেশি-বিদেশি বিভিন্ন গাছের সমারোহ। দুষ্প্রাপ্য সাদা কুরচি, বাটারকাপ ট্রি, মরু ক্যাসিয়া, অশোকমঞ্জরি, কাঠগোলাপ, রাঁধাচূড়া

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

চা শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত প্রভিডেন্ট ফান্ড (পিএফ) তহবিলে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের বকেয়া জমে থাকায় চা শিল্পাঞ্চলে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অন্তত ৫৮টি চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিত জমা দেয়নি। ফলে অবসরকালীন সঞ্চয় কিংবা জরুরি প্রয়োজনে নিজেদের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। নিয়ম অনুযায়ী শ্রমিকদের

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছটি বর্তমানে ফুল ও ফলে ভরে উঠেছে। দৃষ্টিনন্দন এই বৃক্ষ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিশালাকৃতির নাগলিঙ্গম গাছটির গুঁড়ি ফুঁড়ে লম্বা লতার মতো ছড়ায় অসংখ্য কুঁড়ি। এসব কুঁড়ি থেকেই একসঙ্গে ফুটেছে ফুল এবং ধরেছে গোলাকার ফল—যা এই গাছের অন্যতম বিশেষ

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের উদ্যোক্তা মো. আমির হোসেন সিরাজ পরিবেশবান্ধব বাঁশ-বেতের হস্তশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রায় দুই দশকের নিরলস প্রচেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত ‘সিরাজ কুটির শিল্প’ এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। ১৯৯৮ সালে পরিবারের ব্যবহারের জন্য নিজের হাতে বাঁশ-বেত দিয়ে কিছু আসবাব তৈরি করেন আমির হোসেন। স্থানীয়ভাবে সেগুলো প্রশংসা পেলে মানুষ তাঁর কাছে আসবাব বানানোর অনুরোধ করতে