সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

জয়পুরহাটে কার্প ফ্যাটেনিংয়ে উদ্যোক্তা আনোয়ারের আয় কোটি ছুঁইছুঁই

মোস্তাকিন হোসেন
মোস্তাকিন হোসেন, থানা প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২৫, ১৮:২০

শেয়ার করুনঃ
জয়পুরহাটে কার্প ফ্যাটেনিংয়ে উদ্যোক্তা আনোয়ারের আয় কোটি ছুঁইছুঁই
জয়পুরহাট সদর উপজেলায় কার্প ফ্যাটেনিং মাছ চাষী আনোয়ার হোসেন

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সুন্দরপুর গ্রামের কার্প ফ্যাটেনিং মাছ চাষী আনোয়ার হোসেন এখন এলাকার সফল উদ্যোক্তা। এক সময় অভাব-অনটনে জর্জরিত পরিবারে দিন কাটলেও এখন তার বার্ষিক আয় ৩০ লাখ টাকার বেশি। নিজের প্রচেষ্টা, ধৈর্য এবং জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় তিনি আজ একজন প্রতিষ্ঠিত মৎস্য খামারি এবং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত হয়ে উঠেছেন।

প্রকৌশলী হবার স্বপ্ন দেখা আনোয়ার হোসেনের শিক্ষাজীবন দারিদ্র্যের কারণে থেমে যায়। এক যুগ আগে কৃষিকাজ আর ছোট পরিসরে মাছ চাষ শুরু করলেও সেখান থেকে ভালো আয় হয়নি। পরিবার চালানো কঠিন হয়ে পড়ায় অন্য কিছু করার চিন্তা করেন তিনি। ঠিক তখনই পাশে দাঁড়ায় জাকস ফাউন্ডেশন। তাদের পরামর্শে আনোয়ার বিনামূল্যে প্রশিক্ষণ নেন এবং পিকেএসএফ-এর অর্থায়নে কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন।

জাকসের কারিগরি সহায়তায় আনোয়ার শুরু করেন রুই, কাতলা, মৃগেল, ব্ল্যাক কাপ ও পাবদাসহ দেশীয় প্রজাতির মাছ চাষ। বর্তমানে তার ৫টি পুকুরে প্রায় ৭০ লাখ টাকার মাছ রয়েছে, যার ওজন ৭ থেকে ১৫ কেজি পর্যন্ত হয়। প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা আয় করছেন তিনি। প্রথমে মাত্র ২ লাখ টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন আনোয়ার। তখন লোকসানই বেশি হতো। কিন্তু জাকসের কর্মকর্তাদের প্রেরণায় ও প্রশিক্ষণে ধীরে ধীরে বদলে যেতে থাকে তার ভাগ্য।

আরও

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে
আনোয়ার হোসেনের মাছ চাষ দেখে অনুপ্রাণিত হয়ে এখন এলাকার অনেকেই এই পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। শুধু তাই নয়, তার অধীনে বর্তমানে ৩০ জন বেকার যুবক কর্মরত রয়েছেন, যাঁরা মাসিক ১০ হাজার টাকা বেতনে কাজ করছেন। শ্রমিক রফিকুল, ফারুক ও আশরাফুল বলেন, সংসারের কাজের পাশাপাশি এই কাজ করে তারা বাড়তি আয় করতে পারছেন। আনোয়ারের পুকুরে মাছ লাফিয়ে ওঠার দৃশ্যও তাদের আনন্দ দেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় মৎস্যচাষী আব্দুল গাফফার জানান, আনোয়ারের অনুপ্রেরণায় জাকস থেকে প্রশিক্ষণ নিয়ে তিনিসহ আরও অনেকে এখন লাভজনকভাবে কার্প ফ্যাটেনিং চাষ করছেন। তিনি বলেন, “এই পদ্ধতি কম খরচে বেশি লাভ এনে দেয়। নতুন উদ্যোক্তাদের জন্য এটা দারুণ সুযোগ।”

উদ্যোক্তাকার্প ফ্যাটেনিংয়েজয়পুরহাট সদর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী বলেন, “জেলায় আনোয়ারের মতো দেড় শতাধিক বেকার যুবককে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হয়েছে। আমরা ভবিষ্যতেও এমন যুবকদের খুঁজে বের করে সহায়তা করে যাবো।”

জয়পুরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে। আনোয়ার হোসেনের মতো আরও অনেকেই সফলতা অর্জন করলে এলাকার বেকারত্ব অনেকটাই কমে যাবে।

আরও

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে