প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৪

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
