শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬২৩ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

আশুলিয়া গণহত্যায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে ,এমনকি লাশ পুড়িয়ে ফেলেছিল পুলিশ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ২১:২৩

শেয়ার করুনঃ
আশুলিয়া গণহত্যায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে ,এমনকি লাশ পুড়িয়ে ফেলেছিল পুলিশ !

একটি ভ্যানে নিথর দেহের স্তূপ। কয়েকটি লাশ ঢেকে দেওয়া হয়েছে জীর্ণ চাদরে। মাথায় হেলমেট ও ভেস্ট পরা পুলিশ সদস্যরা স্তূপ করা লাশের ওপর রাখছেন আরও মরদেহ। সেটিও ঢাকা হয় রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে নিথর দেহগুলোর ঝুলে পড়া সারি সারি হাত। বীভৎস, লোমহর্ষক এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। ভাইরাল হওয়া এই ভিডিও ও ছবি যারা দেখছে, তারা সবাই শিউরে উঠছে ভয়ে-আতঙ্কে। 

আরও

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

কোথায় এভাবে একের পর এক মানুষকে হত্যা করা হলো—এই প্রশ্নে যখন সোচ্চার সাধারণ মানুষ, তখন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলেছে, গণহত্যার পর ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা এলাকার।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিকেলে এ ঘটনা ঘটে। পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। গোপনে ধারণ করা ওই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলছেন, গণহত্যাকাণ্ডের পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে।

আরও

সরকারি চাকরি হারিয়ে ভিনদেশী বরই চাষে স্বাবলম্বী গিয়াস উদ্দিন

সরকারি চাকরি হারিয়ে ভিনদেশী বরই চাষে স্বাবলম্বী গিয়াস উদ্দিন
আশুলিয়া গণহত্যা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুজন দাবি করেন, ভিডিওতে দেয়ালে থাকা পোস্টারে যাকে দেখা গেছে, তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। তবে গণহত্যার বীভৎস সেই চিত্র মুছে ফেলার প্রচেষ্টায় সেই পোস্টার এখন সরিয়ে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেছেন, ৫ আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে।সাব্বির আহমেদ নামে আশুলিয়ার একজন সাংবাদিক জানান, ভিডিওচিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। পরে এই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনিসহ ভিডিওচিত্রে থাকা পুলিশের সদস্যরা।

অধস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করলে ঢাকা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন। আরাফাতের গ্ৰামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। 

রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন উপরে আল্লাহ নিচে আপনারা। সেদিন আমরা কোনো গুলি করিনি। অলিগলিতে হাজারো ছাত্র-জনতা আমাদের ঘিরে ফেলেছিল। তবে আমরা গুলি করিনি।’

সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়ায় দায়িত্বে ছিল এমন প্রশ্নের জবাবে রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফী স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়ায় ছিলাম। আল্লাহর রহমতে ৫ আগস্ট আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম। নইলে আমাদেরকেও মরতে হতো।’  

৫ আগস্ট দুপুরে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাবার খবরে ক্ষুব্ধ ছাত্র-জনতা আশুলিয়া থানা মুখে অগ্রসর হলে নির্বিচারে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেই লাশগুলো একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে একটি পিকআপে স্থানান্তর করার পরে গণহত্যার চিত্র মুছে ফেলতে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুড়িয়ে দেওয়া হতভাগ্যদের মধ্যে ছিল সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া স্কুলছাত্র আস-সাবুর (১৬)।

আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএনএ বদলি করা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ‘ভিডিওতে আমার কোন ছবি নেই। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য জানা নেই।’পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ৫ আগস্ট আশুলিয়া থানায় গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওচিত্রে থাকা ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র বলছে, পুলিশের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে সেই গণহত্যার পাল্টা প্রতিশোধ হিসেবে রোষানলের শিকার হয়ে আশুলিয়ায় প্রাণ হারাতে হয় ঢাকা জেলা ডিএসবির আশুলিয়া জোনে কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই রাজু আহমেদ এবং রাজধানীর মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের এএসআই রফিকুল ইসলামকে।

এর মধ্যে এএসআই রাজুর মরদেহ আগুন ধরিয়ে দগ্ধ হওয়ার পর থানা সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটওভারব্রিজে এএসআই রফিকুল ইসলামকে সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় গত ২৩ আগস্ট নিহত এএসআই মো. সোহেল রানার স্ত্রী মোছা. রেশমা পারভীন ও রফিকুল ইসলামের স্ত্রী রাব্বি আক্তার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন আশুলিয়া থানায়।

এদিকে পুড়িয়ে দেওয়া হতভাগ্যদের মধ্যে ছিলেন সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া স্কুলছাত্র আস-সাবুর (১৬)। তিনি আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বাসিন্দা এনাফ নায়েদের ছেলে। আস-সাবুর স্থানীয় শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গণহত্যার নিষ্ঠুর ও নৃশংস এই ঘটনা ধামাচাপা দিতে আশুলিয়া থানায় মামলা করেছিলেন আশুলিয়ার চিত্রশাইল এলাকায় সাহিদ হাসান ওরফে মিঠু।

নিহত স্কুলছাত্র আস-সাবুরের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সাহিদ হাসান ওরফে মিঠু সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, তালুকদার তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের ১১৯ নেতাকর্মীকে আসামি করে সবার আগে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

পুলিশের একটি মহল গণহত্যার ঘটনা ধামাচাপা দিতে সাহিদ হাসান ওরফে মিঠুকে বাদী করিয়ে মামলাটি দায়ের করে এমন অভিযোগ এনে আস-সাবুরের মা রাহেন জান্নাত ফেরদৌসী নিজে বাদী হয়ে সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেন।

সাংবাদিক সাব্বির আহমেদ জানান, এটা স্পষ্ট, পুলিশই গণহত্যার ঘটনা ধামাচাপার দিতে সাহিদ হাসান ওরফে মিঠুকে ভাড়া করে মামলাটি দায়ের করিয়েছিল।

সাভার ও আশুলিয়ায় গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মারা গেছেন ৭৫ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

সূত্র এনটিভি অনলাইন 

সর্বশেষ সংবাদ

আগামীকাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

আগামীকাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

জামায়াত-এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করছে : মির্জা আব্বাস

জামায়াত-এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করছে : মির্জা আব্বাস

বিএনপির সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: চরমোনাই পীর

বিএনপির সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: চরমোনাই পীর

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় প্রাথমিক শিক্ষার করুণ বাস্তবতা আজও রয়ে গেছে অবহেলিত। জেলার ৯২টি চা-বাগানের মধ্যে ৬৯টিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে পড়াশোনা করা প্রায় ৯ হাজার শিশু দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও এসব বিদ্যালয়ে নেই উপযুক্ত শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষক, আসবাবপত্র কিংবা ন্যূনতম শিক্ষা উপকরণ। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্গম সুনছড়া (দেবলছড়া) চা-বাগানে সরেজমিনে দেখা যায়, টিলার ওপর

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

শীত এলেই একসময় মৌলভীবাজার অঞ্চলের ঘরে ঘরে শুরু হতো চুঙ্গাপোড়া পিঠা তৈরির উৎসব। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে ঢলু বাঁশের চুঙ্গায় ধীরে ধীরে সেদ্ধ হতো এই ঐতিহ্যবাহী পিঠা। পিঠা বানানোর সেই গ্রামীণ দৃশ্য, খড়ের আগুন, ধোঁয়ার গন্ধ আর উৎসবমুখর পরিবেশ—সবকিছুই এখন স্মৃতিতে সীমাবদ্ধ। কালের বিবর্তনে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা, মানুষের অনাগ্রহ এবং প্রধান উপকরণ সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে মৌলভীবাজারের এই গৌরবোজ্জ্বল

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

গ্রামবাংলার কৃষকের কাছে শীতকাল মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বোরো ধান, রবিশস্য ও শীতকালীন সবজি—এই মৌসুমকে ঘিরেই বছরের বড় একটি আয়ের আশা করেন কৃষকরা। বন্যা কিংবা বর্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার শেষ ভরসাও হয়ে ওঠে এই শীতকাল। কিন্তু সেই স্বপ্নের শীতই অনেক সময় কৃষকের কাছে উপেক্ষিত ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়ায়। শীতের শুরুতেই কৃষকের মাঠে ব্যস্ততা বাড়ে। বোরো ধানের চারা রোপণ, শীতকালীন

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকির জন্য সুপরিচিত। এখানে উৎপাদিত দেশীয় ছোটমাছের শুঁটকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, ভারতেও ভরতেঁতুলিয়ার শুঁটকির কদর রয়েছে। তবে এবার মাছের অভাবে শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে। অল্পস্বল্প মাছও বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিকটন শুঁটকি উৎপাদনের

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প

“হায়রে মজা তিলের খাজা”—সরল এই উচ্চারণের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ পরিশ্রম, দক্ষতা এবং কয়েক প্রজন্মের চর্চা। কুষ্টিয়ায় ১৯০০ সালের দিকে প্রথম তিলের খাজা তৈরির সূত্রপাত হলেও এখন দেশের বিভিন্ন অঞ্চলে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। শীতকাল এলেই তিলের খাজার চাহিদা বহুগুণ বেড়ে যায়। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিজয়রাম গ্রামের মোহন্ত পরিবার দীর্ঘ ২০ বছর ধরে এই ঐতিহ্যবাহী খাদ্যপণ্যটি তৈরি করে