প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২

ঝালকাঠিতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম দেশীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ইদগাহ মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর তারা চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে মেতেছে। দেশের মানুষ এখন তাদের আর চায় না।’
