
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগী এনসিপি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, “সরকার প্রধান নিজেই বলেছে যে জামায়াত ও এনসিপি তাকে ক্ষমতায় বসিয়েছে। তাই তারা ক্ষমতায় বসে নির্বাচন করছে।”
