রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং কোথাও সবজিখেত, কোথাও পাটখেত তলিয়ে গেছে। একই সঙ্গে তিস্তা ও দুধকুমার নদ–নদীর অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নদীগুলোতে নতুন করে ভাঙনও দেখা দিয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ধরলা নদীর পানি তালুকশিমুলবাড়ী
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এর আগে ১৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে
লিবিয়ার পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের এ দুর্ঘটনার তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে লিবিয়ার দুটি নিরাপত্তা সূত্র। নিরাপত্তা সূত্র জানায়, মিসরের সীমান্তসংলগ্ন তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এল-বারদা দ্বীপের কাছে উদ্ধার
ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলার পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহ ইরানের জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। কারণ ওই সময় থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে।
পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়
বর্ষা মৌসুম এলেই মৌলভীবাজার জেলার পাহাড় ও টিলা-সংলগ্ন এলাকার মানুষের মধ্যে বাড়তে থাকে পাহাড়ধসের আতঙ্ক। ভারী বর্ষণে প্রতিবছরই জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটছে। এতে প্রাণহানি, আহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবারও টানা বৃষ্টিতে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, জুড়ী, রাজনগর ও সদর উপজেলার পাহাড়ঘেঁষা এলাকাগুলোর বাসিন্দারা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ফুটবলবিশ্বে বিরাজ করছে তুমুল উত্তেজনা। রাতেই প্রথম সেমিফাইনাল শেষে ফাইনালের একটি দল নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষা কে হবে তাদের প্রতিপক্ষ। আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই শুধুই একটি সেমিফাইনাল নয়; এটি ইতিহাস, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং স্মৃতির আরেক নাম। ১৯৬৬ সালের বিশ্বকাপে ওয়েম্বলিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ১-০
যুক্তরাষ্ট্রের সব ধরনের ‘অপকর্ম’ বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, আন্তর্জাতিক এই জলপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। আইআরজিসি অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা আড়াল করতে একটি অজুহাত তৈরি করেছে।
বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। হট ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফরাসিরা পুরো ম্যাচে নিজেদের সেরা খেলাটি খেলতে পারেনি। অন্যদিকে নিয়ন্ত্রিত ফুটবলে আধিপত্য দেখিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। ২০১০ সালে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল স্পেন। সেবার নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শিরোপা
বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্স, অন্যদিকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত ইউরোর সেমিফাইনালেও স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল। স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল সম্প্রতি ১৯ বছরে পা দিয়েছেন। অন্যদিকে ফ্রান্সের
যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক
অতিবৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা পেছানো সম্ভব হয়নি কেন, সে বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষামন্ত্রী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণের যেকোনো বিষয় একটি
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ সদরের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার শমসু মিয়ার ছেলে মোঃ আজিজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ১১ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে একা
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে নারীসহ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানায় দায়ের করা একটি এফআইআরভুক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরসভার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের রেখা বেগম (৪৫), কামরুন্নাহার (২৫) ও রুবেল (৩২)। এ ছাড়া একই দিনে থানার
পারিবারিক বিরোধে সরকারি খাল ভরাট করে তৈরী করা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায়, ৪০ টি পরিবার অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি ও শেখ বাড়ির পরিবারগুলোর পারিবারিক বিরোধের জেরে ধরে। স্থানীয়রা জানান, পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি থেকে শেখবাড়ি হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত খাল ভরাট করে প্রায়
তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও
শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নতুনভাবে যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকার এক ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে দীর্ঘ ২৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে বিশ্ব ফুটবলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের দীর্ঘ রাজনৈতিক ও ফুটবল ইতিহাসের কারণে পুরো আটলান্টা শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পুলিশ বিভাগ। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ
দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভ ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, কোন
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ বিশেষ কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের
ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে