আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এবং স্থানীয় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,
পটুয়াখালীর সদর উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে নীলিমা শিকারী (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার মধ্য ভরান্ডী গ্রামে মারামারি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ভরান্ডী গ্রামের নীলিমার ছেলে সুমিত শিকারীর শালী দোলার বিয়ে হয়। বিয়েতে পাশের রায় পরিবারকে দাওয়াত না দেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ছিল। এ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১২ জুন) থেকে নতুন দর কার্যকর হবে। সবচেয়ে ভালো
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের তিতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। এতে করে বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ অনেকটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তবে অসম্ভবও কিছু না টাইগারদের জন্য। গ্রুপ ‘ডি’ থেকে টানা তিন ম্যাচে জয় তুলে দক্ষিণ আফ্রিকা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ সিডিংয়ে তাই চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ থেকে সুপার এইটে যাবে তারা।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। বিষয়টি ঝিনাইদহে টক অব দি টাউন। পুলিশের সূত্রের দাবি, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সাবেক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পর্যন্ত ৬০২ টি ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশে ১৮,৫৬৬ টি ঘর উপকারভোগীদের হাতে জমি সহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঁঠালিয়া উপজেলায় ৫ম পর্যায় ২য় ধাপের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে গণভবন থেকে প্রচারিত
“শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষা জাতীয়করণের বিকল্প নাই” এই শ্লোগান নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদ-উল-আযহার পূর্বেই বেসরকারী শিক্ষক কর্মচারীদের শতভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবীতে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে শিক্ষক নেতা ও বিভিন্ন শিক্ষকদের শরীরের তাজা রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরিশাল বিভাগীয় জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। বরিশাল বিভাগীয় জাতীয় শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের
দরজায় উঁকি দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মহিষের খামার। কোরবানি উপলক্ষে অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের মহিষ মোটাতাজা করা হয়েছে খামারে। মহিষের খামার বেশ লাভজনক। বিশেষজ্ঞদের মতে প্রোটিনের একটি অংশ আসে মহিষ থেকে। খামারের মাধ্যমে সহজে যে কেউ স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বলে জানান, হাকিমপুর
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০২ জনের মাঝে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ১২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১জুন) দুপুরে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) -এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের
পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজার (পরিচ্ছন্ন) সমন্বেয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম। সভায় উপস্থিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘর উপহার পেলেন বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন-গৃহহীন আরো ৩০টি পরিবার। প্রধানমন্ত্রী ১১ জুন মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর প্রদানের উদ্বোধন শেষে হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পঞ্চম পর্যায়ে বড়জালিয়া ইউনিয়নে ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। সরকারি ছুটি ব্যাতিত বাকি দিনে বন্দরের অভ্যন্তরীন কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান কতৃপক্ষ। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিষয়টি পত্রের মাধ্যমে জানান হিলি স্থলবন্দরের আমদানি-
কোরবানি একটি গুরুত্বপূর্ণ তাকওয়া সমৃদ্ধ ইবাদত। এটি আল্লাহ তাআলার নামে পশু জবেহ করার মাধ্যমে আদায় করতে হয়। অনেকেই কোরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া জানেন না। হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। গোশত খাওয়া হালাল এমন স্থলচর পশু বিশেষ করে কুরবানির জন্য প্রযোজ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট ও দুম্বা ইত্যাদি পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের দু’টি রগ অথবা
নওগাঁর আত্রাইয়ে আসন্ন কুরবানি ঈদে এবারের বড় চমক রাজা-বাদশা। সম্পর্কে তারা মামা ভাগ্নে। রাজার নামের ষাঁড়টির ওজন ২৭ মন আর বাদশার ওজন প্রায় ২২ মন। একই ঘরে আড়াই বছরেরও বেশি সময় ধরে বড় হয়েছে ষাঁড় দুটি। এখন গোয়ালে জায়গা হচ্ছে না তাদের, তাই বিক্রি করতেই হবে। গোয়ালের দর্জা ছোট, তাই দেয়াল ভেঙ্গে রাজা-বাদশাকে বের করতে হবে। এবার কোরবানি ঈদে বিক্রির
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হবে, যা শেষ হবে ২৯ জুন। রাজধানী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে এ ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭ দিন ক্লাস ছুটি থাকবে। ৩০ জুন থেকে যথারীতি অর্ধদিবস
বিমান বিধ্বস্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন। মঙ্গলবার (১১ জুন) দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস নাউ। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিসভা থেকে সাধারণ জনগণকে জানাতে চাই, সোমবার (১০ জুন)
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৭৮১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২০৪ জন ফেল থেকে পাস করেছেন।মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫০৮৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রাণহানি হয়েছে ৩৭ হাজারেরও বেশি মানুষের। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাবিশ্বসহ বাংলাদেশেও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করছেন সাধারণ জনগণ। আর এই ইস্যুতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল। এরইমধ্যে কোকাকোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে।
ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম। তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আলোচিত এ হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব।মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের
সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার (১১ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৩ জুন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে (ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ-সিজিএস) জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে ওই দিন থেকে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৭ সালের ১৬ জুলাই) গ্রেপ্তার হয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি। কারাগারের থাকাকালীন শেখ হাসিনা গুরুতর অসুস্থ
এমপি আনার হত্যাকাণ্ডের মূলহোতা আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি তার গুলশানের বাসার গ্যারেজ থেকে জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ জুন বিকেলে শাহীনের গুলশানের ওই ভাড়া বাসায় অভিযান চালায় গাড়িগুলো জব্দ করে ডিবি। এরমধ্যে একটি সাদা রঙের প্রাডো মডেলের গাড়ি ও অন্যটি মাইক্রোবাস ছিল। ওই ভবনের এক বাসিন্দার গাড়িচালক আবদুল খালেক গণমাধ্যমকে বলেন, দেড় বছর আগে ওই
রাজধানীর ভাটারার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।সোমবার (১০ জুন) রাত ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন রকসি আক্তার (২০), তার বোন ফুতু আক্তার (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আব্দুল মান্নান (৬০)। বিষয়টি