
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৮:৩১

জেদ্দা, সৌদি আরব: বৃহত্তর চট্টগ্রাম সমিতির বর্ধিত সভা গত ১০ অক্টোবর, শুক্রবার, জেদ্দাস্থ কাবাবিশ হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক ম জসিম উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মঈন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা কামাল হোসেন, ফারুক আহমেদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াখত আলী, মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মামুন তাজ এবং অন্যান্য সদস্যরা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন নতুন কমিটি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং কমিটি গঠনের জন্য একটি কমিশন গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে আগামী ১৪ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মতামত ও আলোচনা সাপেক্ষে, সভায় সদস্য পদের ফি নির্ধারণের প্রস্তাব আসে এবং সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণের জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এছাড়া, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি আলোচনায় আসে এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। এর অংশ হিসেবে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে সিনিয়র উপদেষ্টা কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে ফারুক আহমেদকে মনোনীত করা হয়।
সভায় কামাল হোসেন সকল সদস্যদের প্রতি আহ্বান জানান যে, তারা তার ব্যক্তিগত মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মতামত প্রকাশ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন কমিটি গঠিত হবে।
অনুষ্ঠানের শেষ অংশে, সমিতির সাবেক ও বর্তমান কিছু সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং সকল প্রবাসীদের জন্য দোয়া ও মোনাজাত করেন মওলানা আছাব উদ্দিন। সভাটি ছিল সংগঠনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতের পরিকল্পনাগুলোর ভিত্তি স্থাপন করে।