পবিত্র মাহে রমজান উপলক্ষে উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় হচ্ছে। ৩ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর পোষ্ট অফিস মোড়ে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজবাহুল হক, উলিপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সেমাই কারখানায়। তবে এই সুযোগে কিছু অসাধু মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। প্রশাসন বলছে, নিয়মিত অভিযান চলছে; প্রয়োজন হলে কারখানা সিলগালা করা হবে। জেলা সদরের রহিমানপুর ইউনিয়নে অবস্থিত আদুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারখানায় গিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে লাচ্ছা ও সাদা সেমাই
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি আসন্ন মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে—এমন সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের শক্তি ও গভীরতা
রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ভিজিটর ভিসার ক্ষেত্রে কোনো ধরনের স্থগিতাদেশ নেই বলে জানিয়েছে মার্কিন দূতাবাস, ঢাকা। সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি
চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ-এর হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন দাবি করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমা পারভীন। দলের জন্য তার ত্যাগের মূল্যায়ন করে মনোনয়ন প্রত্যাশা জানিয়ে তিনি দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। সোমবার (২ মার্চ) বেলা ১২টায় গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিস উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) শহরতলীর জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন প্রাকৃতিক পরিবেশে চা-বাগান ও লেকপাড়ে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমানের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের
নোয়াখালীর নোয়াখালী সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর সদরে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। উপজেলা সদর থেকে থানা ভবনের উত্তর পাশে গেলেই চোখে পড়ে চুন-শুরকির গাঁথুনি ও ছাঁদ ঢালাইয়ে নির্মিত নান্দনিক স্থাপনাটি। একসময় প্রশাসনিক কর্মকাণ্ড, অতিথি আপ্যায়ন এবং ব্যবসায়িক আনাগোনায় মুখর ছিল ডাকবাংলোটি। কিন্তু সময়ের পরিক্রমায় তা এখন বিলুপ্তির পথে। স্থানীয়
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনব্যবস্থার বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে।’ তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-2 আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। একইসঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা পৃথক প্রজ্ঞাপনে
“দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”এর আত্নপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে ৩ জন যুগ্ম আহবায়ক হয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। কমিটির নির্বাহী সদস্য হয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি জলাশয়ের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে কয়েকটি দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় বাংলাদেশের বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তিন দিনে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। সোমবার (২ মার্চ) একদিনে ৩৯টি ফ্লাইট
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রমজানে ফলের বাজারে দাম এখনো ঊর্ধ্বমুখী। রোজার এগারো দিনে এসেও তরমুজ কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ইফতারের অন্যতম অনুষঙ্গ কলা, মাল্টা, কমলা, আঙ্গুর, আপেলসহ সব ধরণের ফলই বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। এতে করে ইফতার আয়োজন করতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। সোমবার ( ১ মার্চ) সরাইল উপজেলার সদর,
বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাটে ঢাকা বরিশাল মহাসড়কে রোববার বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাভানা গ্রুপের অসুধ বহনকারী পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো ন-২১-৪৪৩৭) একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও
জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকার মনোনয়নের জন্য মৌখিক ও সাক্ষাতে অফার করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান
পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (২ মার্চ) রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরে নবনির্মিত স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকে কেন্দ্র করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি শিশু পরিবারের শিশুরাও অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জেলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে। দেশটির ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে, এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মেহর নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশ-এ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। কয়েকদিন ধরে চলা বিমান হামলায় একের পর এক জনপদ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। রেড ক্রিসেন্টের