নোয়াখালীর সেনবাগ–এ র্যাব-৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কক্সবাজার থেকে আনা মোট ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। অভিযানের সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে অস্থায়ী
কক্সবাজারের টেকনাফ–মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এনজিওর একটি গাড়ি ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক মুন্নাসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফমুখী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে চারজন আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,
বরিশালে আওয়ামী লীগের একের পর এক নেতার জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপি–পন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় হিসেবে রক্তাক্ত হয়েছিল পিলখানা। সে সময় নিজ দেশের অন্যতম সুরক্ষিত স্থানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হবে—এমনটি কেউ কল্পনাও করেনি। ঘটনার দীর্ঘ ১৭ বছর পরও মামলাটি এখনো বিচারিক জটিলতার মধ্যে রয়েছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, এই বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল
দেশের সিটি করপোরেশন নির্বাচন নির্ধারিত মেয়াদ অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সিটি করপোরেশন নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা, তা সংসদে আলোচনা করে নির্ধারণ করা হবে। তিনি
রমজানে দ্রব্যমূল্যের চাপ কমাতে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ন্যায্যমূল্যের অস্থায়ী বাজার চালু করা হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় ২৩ ফেব্রুয়ারি থেকে বাজারটি পরিচালনা করছেন। বাজারটি ৩০ রমজান পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকছে এই বাজার। এখানে সাধারণ
আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড বিতরণ শুরু হবে। প্রেস উইং জানায়, বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে
কুমিল্লার দাউদকান্দি উপজেলা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)। হাসপাতাল সূত্র জানায়,
একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ (সিনিয়র সচিব, মহিলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত একটি মর্টার শেলের একাংশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের কাজ করার সময় মাটির নিচে পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে সৃষ্টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন
২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলা পুনরায় যাচাই–বাছাই করার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, ৫ আগস্টের পর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর পক্ষ থেকে দায়ের করা মামলার মধ্যে অনেক ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতার
মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময় তার পাশে দৃঢ়ভাবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দৈনিক দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল।” ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর প্রশাসন ও বিচার বিভাগসহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে বড় ধরনের পরিবর্তন আসে। সে সময় তৎকালীন প্রধান
মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এতে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলা একাডেমি সাহিত্য
পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড ইছাকাঠী এলাকায় ১৫০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিমউদ্দিন (সিআইপি)। সোমবার দুপুরে তিনি নিজ হাতে এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল— খেজুর ২ কেজি, চিড়া ২ কেজি, মুড়ি ৩ কেজি, চিনি ৪ কেজি, ইসুফগুলের ভুষি ২৫০ গ্রাম, তোকমা ১০০ গ্রাম, ট্যাং ৫০০
ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল উপজেলায় "Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation" শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা আয়োজন করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পুরাতন উপজেলা ভবন) এ সভা অনুষ্টিত হয়। প্রকল্প অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'যুগ যুগ ধরে
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমামুল হাফিজ নাদিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কিশোর ও যুবতী মেয়েদের (১০-২৪) বছরের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার আদায়ের সুযোগ বর্ধিত (SAY-SRHR) বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। World Mission Prayer League (ল্যাম্ব হাসপাতাল) পরিচালিত গ্যাপ হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত (SAY- SRHR PROJECT) এ উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী