শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গোয়ালন্দে 'ভোটের গাড়ি'

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

শেয়ার করুনঃ
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গোয়ালন্দে 'ভোটের গাড়ি'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে 'দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান করে প্রজেক্টরের মাধ্যমে সংবিধান সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

এরআগে উপজেলা চত্বরে তিনি পৌঁছালে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

আরও

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক
এরপর উপজেলা পরিষদের হলরুমে 

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সর্বশেষ তিনি বেলা ১২ টার দিকে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অমর একুশে শহীদ মিনার উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক,

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুসতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রমূখ।

আরও

হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক

ভোটের গাড়িগোয়ালন্দে প্রচারণা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক
ভোটের গাড়ির প্রচারণায় তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও নির্দলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না।’

তিনি আরও বলেন, ‘এ দেশে জনগণ কখনও ক্ষমতার উৎস হয়ে ওঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দেবে এ দেশের মালিক জনগণ। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দেবে এই গণভোট।’ আরও বলেন, মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। এবারই জনগণ একসঙ্গে দুটি ভোট দিতে পারবে। একটি সংসদ সদস্যের ভোট ও আরেকটি হ্যা, না ভোট। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের গাড়ির প্রচারণা চালাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর, গোয়ালন্দ বাসস্ট্যান্ড ও শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে অবস্থান করে প্রচারণা চালাবে।

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির হলেন মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একইদিনে পৃথক তিনটি স্থান থেকে একটি দাঁড়াশ সাপ, একটি তক্ষক ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা প্রাণীগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শনিবার (১৫ আগস্ট) বেলর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। গত রাতে মাছ ধরার জন্য পাতা ঠানা জালে একটি সাপ আটকা পড়ে।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই  মোবাইলে ও মাদক আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।” শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া চালানো হয়। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.