সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। চুক্তিতে অংশ নেওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলো কোনো যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তুললে সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে
মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা কমছে। বুধবার (২৬ আগস্ট) নতুন লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুডের দাম ২ শতাংশ বা ১ দশমিক ৭৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮০ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৪৯ ডলার কমেছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৮০ দশমিক ৮৭ ডলারে। এর
সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করা ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টার অবস্থানকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি ভুটানের
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের
দেশের আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদ। একই সঙ্গে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের আদেশ দেওয়া হয়। এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি দাউদ হোসেন জানান, একটি প্রতারণা মামলায় বিদিশা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে গাফিলতি, সার বিক্রির রসিদ না দেওয়া, রেজিস্টার ঘষামাজাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তবে গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় কাউকে অভিযুক্ত বা চিহ্নিত করা হয়নি। এ নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্ন দেখা
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহ
কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুস আলী ওই গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রিজের পূর্ব পাশে মোগলবাসাগামী পাকা
রায়গঞ্জে ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সাইদুর রহমান বাচ্চু বলেন, ঘটনার
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ফুটবল মাঠে এ উপলক্ষে সমাবেশ শুরু হয়। এতে পার্শ্ববর্তী ক্যাম্প-২৪, ২৫ ও ২৭-এর রোহিঙ্গারা দলে দলে যোগ দেন। গণহত্যা দিবসে রোহিঙ্গারা শুধু ২০১৭ সালের ২৫ আগস্টের হত্যাকাণ্ড নয়, মিয়ানমার সেনাবাহিনীর দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি, সহিংসতা ও কষ্টের ইতিহাসও স্মরণ করেন। সমাবেশে হত্যাকাণ্ড, গ্রাম জ্বালিয়ে দেওয়া,
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলার তদন্তভার কোতয়ালী থানা থেকে মহানগর গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্ত এবং দ্রুত অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বিকেলে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জী
টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিনই মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। বিচার বিভাগের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা
বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের গঠিত ‘মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে ইরানকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে আল মেয়াদিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের পার্লামেন্টের ‘খানে মিল্লাত’ সংবাদ সংস্থার প্রধান মেহেদী রহিমি জানিয়েছেন, জোটের সদস্য হওয়ার জন্য তেহরান একটি নিমন্ত্রণপত্র পেয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা দেশের রিজার্ভ দাঁড়িয়েছে
মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। আদালতে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন। মামলার
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিশাল সরকার সূর্য (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিশাল সরকার সূর্যকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জোতদার পাড়া এলাকার সমীর সরকার
জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে ত্রিপল ও বাঁশের বেড়ায় তৈরি আট থেকে দশ ফুটের ছোট কুঁড়েঘরে গাদাগাদি করে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবেই কেটে গেছে নয় বছর। ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের নবম বর্ষপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের অগ্নিসংযোগ, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ নয় বছরেও নিজ