বুধবার, ১২ আগস্ট, ২০২৬২৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮

শেয়ার করুনঃ
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান পুরোপুরি স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যেসব দেশের নাগরিকরা দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের ৭৫টি দেশের কনস্যুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়ে এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার আদেশ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট ওই ৭৫টি দেশের নাগরিকদের কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না। তিনি বলেন, বিদেশি নাগরিকরা যেন যুক্তরাষ্ট্রে এসে সরকারি ত্রাণ বা কল্যাণ ভাতার ওপর নির্ভরশীল না হন—এটি নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের অগ্রাধিকার।

আরও

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প
তবে এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে শুধু বলা হয়েছে, কল্যাণ ভাতা গ্রহণের প্রবণতা কমানোর লক্ষ্যে অভিবাসন নীতির পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে গত ৪ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বড় ভূমিকা রেখেছে। ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক পোস্টে ট্রাম্প ১২০টি দেশের একটি তালিকা দেন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা নিচ্ছেন, তা তুলে ধরা হয়। ওই তালিকায় ১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম তালিকায় থাকলেও ভারত ও শ্রীলঙ্কা এই তালিকায় নেই।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশী হাজারো মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি বৈশ্বিক অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আরও

মৃত্যুদণ্ড বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের সংসদ

মৃত্যুদণ্ড বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের সংসদ

সূত্র: ফক্স নিউজ

মার্কিনভিসাভিসাস্থগিতঅভিবাসননীতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার জেরে হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা সফল হবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে তিনি বলেন,

গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতপার্থক্য তীব্র

গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতপার্থক্য তীব্র

গাজা ভূখণ্ডের যুদ্ধপরবর্তী শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীদের নিয়ে প্রস্তুত করা মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহু নানা বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কুশনার। সোমবার ১০ আগস্ট ইসরায়েলের চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে,

মৃত্যুদণ্ড বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের সংসদ

মৃত্যুদণ্ড বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের সংসদ

মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে লেবাননের সংসদ। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের আইনি সিদ্ধান্ত নিল দেশটি। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং কঠোর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট লেবাননের ১২৮ সদস্যের সংসদে অধিকাংশ আইনপ্রণেতা মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন। কয়েকটি সংশোধনী আনার পর আইনটি অনুমোদন করা হয়। তবে হেজবুল্লাহ-সমর্থিত সংসদীয় জোট মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে

নিরাপত্তাঝুঁকিতে যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

নিরাপত্তাঝুঁকিতে যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তর এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। একই সঙ্গে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। সোমবার ১০ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি,